শাওমি-কে টক্কর দেবে রিয়েলমি’র এক্সটি

২৮ আগষ্ট, ২০১৯ ১৭:০৯  
৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা ফোন কে আগে আনবে তা নিয়ে প্রতিযোগিতা চলছে। চীনা স্মার্টফোন নির্মাতা শাওমিকে টক্কর দিতে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন রিয়েলমি এক্সটি আনছে রিয়েলমি। চীনা ওয়েবু সাইটে নতুন এ ফোনটির তথ্য প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির প্রধান বিপণনকারী কর্মকর্তা শুকি চেজ। এর আগে ২৯ আগস্ট ৬৪ মেগাপিক্সেলের রেডমি নোট ৮ উন্মোচনের ঘোষণা দেবে বলে জানিয়েছিলো শাওমি। এরপরই রিয়েলমিও একই মেগাপিক্সেলের ক্যমেরার ফোনের কথা জানালো। শুকি চেজ এর দেওয়া তথ্য অনুযায়ী, রিয়েলমি এক্সটি ফোনটির পেছনে চার ক্যামেরা সেটআপ থাকবে। এর মধ্যে পেছনের ক্যামেরায় উচ্চ রেজুলেশনের সেন্সর ব্যবহৃত হবে। এছাড়াও যুক্ত থাকবে আলট্রা ওয়াই অ্যাঙ্গেল লেন্স, মাইক্রো লেন্স ও ডেপথ সেন্সর। তিন ধরনের র‍্যাম ও স্টোরেজ সংস্করণে রিয়েলমি এক্সটি পাওয়া যাবে বলে খবর দিয়েছে এনডিটিভি। তবে এর দাম এখনো ঘোষণা করা হয়নি। ফোনটি দেখতে রিয়েলমি ৫ প্রোর মতো হতে পারে। এতে ওয়াটারড্রপ নচ থাকবে। এতে ডিসপ্লের ভেতর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। ৬ দশমিক ৪ ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড প্যানেলযুক্ত ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭১২ প্রসেসর, ভিওসিসি ৩.০ ফার্স্ট চার্জার ও চার হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকবে।